
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ফোন করে ইসলামাবাদের ‘সাহসী অবস্থানের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। রোববারের এই ফোনালাপ সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, জেনারেল মুসাভি ইরানের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় পাকিস্তানি জনগণের ‘নির্ভীক অবস্থানের’ জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর মেহের নিউজের।
১৩ জুন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়, সাধারণ বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও প্রাণ হারায়।
জেনারেল মুসাভি বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ইসরায়েলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি’।
২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—ইস্পাহান, নাতানজ ও ফোরদোতে অবস্থিত এই স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছিল। মুসাভি বলেন, শুধু ইসরায়েলের পক্ষে হামলায় অংশগ্রহণই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতেও সর্বশক্তি প্রয়োগ করেছে।
মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে মৌখিক ও বাস্তব সহায়তা দিয়েছে।
জেনারেল মুসাভি বলেন, ‘যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি—বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবু আমরা শত্রুর লক্ষ্যপূরণে বাধা দিতে সক্ষম হয়েছি, এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি, তারা নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে।’
১২ দিনের সংঘাত শেষে ২৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা বন্ধ করে দেয়। ডোনাল্ড ট্রাম্পও তখন যুদ্ধবিরতির ঘোষণা দেন। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ, তাদের চালানো আগ্রাসন নিজস্ব সামর্থ্যের বাইরে চলে গিয়েছিল এবং নিজেদের ‘রক্ষা করতেই’ তারা যুদ্ধ থামাতে বাধ্য হয়।

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় ইসরায়েলি কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম ক্রমেই বাড়ছে। এসব কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও প্রচারের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থান, স্থানীয় সৃজনশীল প্রতিভা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করছে।
৮ মিনিট আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৪ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সেখানে চীনা প্রেসিডেন্ট ভ্রমণ করছেন এয়ার চায়না পরিচালিত বিশেষ বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে।
৪২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই আয়ারল্যান্ডের একীভূত হওয়ার বিষয়টি হবে ‘ফ্যান্টাস্টিক’ বা খুবই দারুণ ব্যাপার। গতকাল শনিবার ডাবলিন সফরের সময় তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য লন্ডনের কর্তাব্যক্তিদের মধ্যে অস্বস্তিই তৈরি করেছে।
১ ঘণ্টা আগে