
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি রাজনীতিক নন, বরং শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তাঁর দায়িত্ব।
আলজেরিয়া সফরে যাওয়ার আগে পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, ‘ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না কিংবা সুসমাচারের বার্তা জোরালোভাবে তুলে ধরতে দ্বিধা করি না। এটাই আমার দায়িত্ব, এটাই চার্চের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিক নই। আমরা পররাষ্ট্রনীতি নিয়ে সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করি না, যেভাবে তিনি (ট্রাম্প) বুঝতে পারেন। তবে শান্তির দূত হিসেবে আমি সুসমাচারের বার্তায় বিশ্বাস করি।’
ক্যাথলিক সংবাদমাধ্যম আওয়ার সানডে ভিজিটরের (ওএসভি) এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম পোপের এই মন্তব্য প্রকাশ করেন। এরপরই থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পোপ লিওকে কঠোর ভাষায় সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি পোপকে ‘অত্যন্ত উদারপন্থী’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই। তিনি অপরাধের বিষয়ে নমনীয় এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ।’ ট্রাম্প আরও দাবি করেন, পোপ কেবল মার্কিন বংশোদ্ভূত বলেই এই পদ পেয়েছেন এবং তিনি ‘র্যাডিক্যাল লেফট’ বা চরম বামপন্থীদের তুষ্ট করার চেষ্টা করছেন।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে পোপ লিওর সাম্প্রতিক সমালোচনামূলক মন্তব্যের জের ধরেই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, ‘আমি এমন একজন পোপ চাই না যিনি ভাবেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে।’
এদিকে, বাগ্যুদ্ধের মাঝেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে যিশুখ্রিষ্টের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্পের আঙুল থেকে আলো নির্গত হচ্ছে এবং তিনি একজন অসুস্থ ব্যক্তির ওপর হাত রেখে তাঁকে সুস্থ করছেন। এই ছবি এবং ট্রাম্পের যুদ্ধকে ‘ঈশ্বরের কর্ম’ হিসেবে বর্ণনা করার বিষয়টি মার্কিন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নেতানিয়াহু বলেন, ‘আলোচনায় বসার শর্ত ছিল ইরান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ইরান নির্লজ্জভাবে সেই চুক্তি লঙ্ঘন করেছে; তারা প্রণালিটি খোলেনি। যুক্তরাষ্ট্র এই অবমাননা মেনে নিতে পারে না।’
২ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সেন্ট্রাল কমান্ডের ওই বিশেষ বার্তাটি দেখার সুযোগ পেয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া কোনো জাহাজ যদি অবরোধ করা এলাকায় প্রবেশ করে বা ওই এলাকা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, তবে মার্কিন বাহিনী জাহাজটিকে পথিমধ্যে বাধা দেবে, গতিপথ পরিবর্তন অথবা জব্দ করবে।’
২ ঘণ্টা আগে
ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর জবাবে ইসরায়েলের হেরিটেজ (সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক) মন্ত্রী আমিচাই ইলিয়াহু তাঁকে একজন ‘উন্মাদ একনায়ক’ হিসেবে অভিহিত করেছেন।
২ ঘণ্টা আগে
মেক্সিকো বললেই চোখের সামনে ভেসে ওঠে মাদক কার্টেল আর সহিংসতার ছবি। কিন্তু দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের আবহে এখন এক ভিন্নধর্মী উন্মাদনা তৈরি হয়েছে দেশটির নিরাপত্তাপ্রধান ওমর গার্সিয়া হারফুচকে নিয়ে। অপরাধ দমনের চেয়ে এখন তাঁর ‘হিরো’ ইমেজ এবং সুদর্শন চেহারা মেক্সিকানদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে
৩ ঘণ্টা আগে