
মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে গাজা সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মূলত ট্রাম্পের জোরাজুরিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যম এবং কয়েকটি আরবভাষী সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্পের জোরাজুরিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো শারম আল-শেখ সম্মেলনেও যোগ দিতে পারেন। এমনও খবর এসেছে, তিনি মিসরের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। কারণ এই খবরটি নেতানিয়াহুর জন্য বেশ বিব্রতকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
একদিকে, এই সম্মেলনে গাজা উপত্যকার ভবিষ্যৎ, পুনর্গঠন এবং সামগ্রিকভাবে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে—যেসব বিষয়ে নেতানিয়াহু একেবারেই যেতে চান না। অন্যদিকে, ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর সমালোচকেরা প্রশ্ন তুলছেন, ‘‘তুমি কেন আমন্ত্রণ পাওনি? দেখা যাচ্ছে, এই অঞ্চলে তোমার জনপ্রিয়তাও কমে গেছে, প্রভাবও তেমন নেই।’
ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী এক ধরনের অচলায়তনে পড়েছেন। সম্মেলনে না গেলে তিনি অঞ্চল থেকে বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক বলে মনে হবেন; আর গেলে দেখা যাবে, তিনি যুদ্ধ শেষের প্রক্রিয়ায় সহযোগিতা করছেন—যা তার ডানপন্থী মিত্রদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে দেশটির ভেতরে ৯ শতাধিক সেনা সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পুয়ের্তো রিকো ও কুরাসাওতে আরও প্রায় ৮০০ সামরিক সদস্য অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান রয়টার্সকে এ
১৭ মিনিট আগে
ইরানের সঙ্গে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে ফেরার সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আপাতত সামরিক পথ নয়, কূটনৈতিক আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। একই সঙ্গে পারমাণবিক চুক্তি, হরমুজ প্রণালি ও সামরিক বিকল্প নিয়ে চলছে নতুন হিসাব-নিকাশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত বেইজিং সফরে ঘোষণা এসেছে, তিস্তা নদী উন্নয়নে বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের পরিকল্পনায় সমর্থন দেবে চীন। এই সিদ্ধান্ত ভারত ও দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর জন্য ওয়েকআপ কল বা সতর্কবার্তা হিসেবে কাজ করা উচিত।
২ ঘণ্টা আগে
গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও বসতি সম্প্রসারণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি মন্ত্রীরা যে পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন, এই সপ্তাহে তার বাস্তব রূপ দৃশ্যমান হতে শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে, ফিলিস্তিনি অঞ্চলগুলোত
২ ঘণ্টা আগে