সমগ্র মুসলিম বিশ্বের শত্রু একই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শুক্রবার (৪ অক্টোবর) তেহরানে দীর্ঘ পাঁচ বছর পর দেওয়া জুমার নামাজের খুতবায় তিনি এই মন্তব্য করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খামেনি বলেন, ‘আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিসরীয় ও ইরাকিদের শত্রু একজনই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু। আমাদের সবার শত্রু একই।’
তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।
দক্ষিণ ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আইনত ও বৈধ’ বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা।
খামেনি জানান, ইসরায়েলকে দমনে দায়িত্ব পালনে তার দেশ বিলম্ব বা তাড়াহুড়ো করবে না। খুতবায় ফিলিস্তিনের পক্ষেও বক্তব্য দেন তিনি। বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। সেই অপরাধীদের রুখে দাঁড়াতে এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই; যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে মিত্র হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো তিনি এই খুতবা দিলেন।
এই উপলক্ষে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। কারও কারও হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা দেখা যায়। কেউবা ফিলিস্তিনের পতাকা নিয়ে আসেন। তবে সবার উদ্দেশ্য একটিই—খামেনিকে এক নজর দেখা।
প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন খামেনি। ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা এই খুতবা দিলেন।
ইরানের সর্বোচ্চ নেতাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয়। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন তিনি। ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর খামেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন।

যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে গত মে ও জুন মাসের তীব্র দাবদাহে গরম-জনিত নানা উপসর্গে দুই হাজার সাতশরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, দেশটির আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একদল...
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জন্য ৫০ হাজার আক্রমণাত্মক এফপিভি ড্রোন কেনার অর্থায়ন করছে জার্মানি। প্রায় ৯ কোটি ইউরোর এই চুক্তিতে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন শ্রাইক ড্রোন, যা স্বয়ংক্রিয়ভাবে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মাদকগুলোর একটি ফেন্টানিলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান সংগঠক হিসেবে অভিযুক্ত চীনা নাগরিক ঝাং ঝিদংকে (অপরাধ জগতে পরিচিত ‘ব্রাদার ওয়াং’) ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিবিসি।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চেষ্টার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলজুড়ে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইরান মার্কিন নৌবাহিনীর সরবরাহ লাইনগুলোকে নিশানা করেছে। গতকাল রোববার রাতে একের পর এক পাল্টা হামলার ধারাবাহিকতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ওমানের...
২ ঘণ্টা আগে