
ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নেতানিয়াহুকে একজন ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করে এরদোয়ান আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তাঁর উপযুক্ত শিক্ষা হবে।
আজ বুধবার ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তাঁর উপযুক্ত শিক্ষা লাভ করবেন।’
এরদোয়ান বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতিকে শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্কসহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্যাপনে বিষাদের ছায়া ফেলেছে।
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট তাঁর বিশেষ বার্তায় বলেন, ‘আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যে সমস্ত ভাই-বোনেরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি আমার ও আমার দেশের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি এবং তাঁদের প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব তথা সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই অন্যতম কড়া সমালোচক তুরস্ক। এরদোয়ান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তাঁরা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় এরদোয়ান বলেন, চলমান (যুদ্ধবিরতি) আলোচনা যেন একটি ইতিবাচক ও অনুকূল ফলাফলে পৌঁছাতে পারে, সে জন্য তুরস্ক সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৩ ঘণ্টা আগে
ব্রিটেনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকা গোষ্ঠীর অধিকাংশই নিজেদের খ্রিষ্টান বললেও খুব কম মানুষ নিয়মিত গির্জায় যান। তাঁদের কাছে খ্রিষ্টধর্ম চর্চার চেয়ে দেশের খ্রিষ্টীয় ঐতিহ্য রক্ষা বেশি গুরুত্বপূর্ণ বলে থিওসের নতুন এক জরিপে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার একই সঙ্গে রাজপথ এবং আইনি প্ল্যাটফর্মে আন্দোলন জোরদার করছে দেশটির বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনারদের বিচার বিভাগীয় বা শাস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা...
৪ ঘণ্টা আগে