গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।
নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’

দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৫ মিনিট আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৩০ মিনিট আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৪৪ মিনিট আগে
আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে