
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে, এই বিশালসংখ্যক অধিকারকর্মীকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, আশদোদ বন্দরে ৬০০ জনেরও বেশি ইসরায়েলি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে আটক অধিকারকর্মীদের ‘পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যেতে হয়েছে। এই যাচাই প্রক্রিয়া শেষে অধিকারকর্মীদের এখন বহিষ্কারের আগে চূড়ান্ত প্রক্রিয়ার জন্য ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েল প্রিজন সার্ভিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ইউরোপে পাঠানো হবে।
পুলিশ আরও জানিয়েছে, ফ্লোটিলার অবশিষ্ট একমাত্র জাহাজ, ‘মেরিনেট’, যদি গাজার দিকে অগ্রসর হতে থাকে, তাহলে তা ইসরায়েলি নৌবাহিনী আটক করবে।
এদিকে, আটক অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, মন্ত্রী বেন-গভির আটক অধিকারকর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশদোদ বন্দরে আটক কর্মীদের উদ্দেশে বেন-গভির বলেন, অধিকারকর্মীদের জাহাজগুলো ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে। তারা মানবিক সাহায্য নিয়ে আসার যে দাবি করেছিল তা মিথ্যা।
মন্ত্রী কঠোর ভাষায় বলেন, ‘তারা আসলে...সাহায্য করার জন্য আসেনি। তারা গাজার জন্য, সন্ত্রাসীদের জন্য এসেছিল। এরা সন্ত্রাসী।’

নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী দিনে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করার ইচ্ছা রয়েছে। মোদি বলেন, ‘আগামী দিনে আমরা আমাদের বাণিজ্যিক পণ্যের পরিধি বাড়াতে এবং তা বহুমুখী করতে চাই।’
১ ঘণ্টা আগে
ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান একটি ‘ব্যর্থ’ ও ‘মৃত’ দেশ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সহায়তায় প্রতি রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে