
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
ইদলিবের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সারমাদা শহরের কাছে অবস্থিত যুদ্ধাস্ত্রের একটি অস্থায়ী সংগ্রহ কেন্দ্র ও গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ১৪ জন নিহত ও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া উইং রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মী আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ফুটেজে বিস্ফোরণস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
চলতি মাসে ইদলিব অঞ্চলে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা। এর আগে বিন্নিশ শহরে গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছিল। সে সময় সরকারি একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, গাড়িটি একজন অস্ত্র ব্যবসায়ীর ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছিল, তা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল ঘাঁটি ছিল এই ইদলিব প্রদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পরও এই অঞ্চলে গোলাবারুদভর্তি যানবাহন ও পরিত্যক্ত অস্ত্রাগারে প্রায়ই এ রকম আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

উত্তর কোরিয়া নতুন একটি দুই তলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
৯ মিনিট আগে
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ (কাশ্মীরের স্বাধীনতা চাই) এবং ‘লাল সেলাম’ স্লোগান তোলা রাজনৈতিক শক্তিগুলোকে ক্যাম্পাস থেকে সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গেরুয়া রঙের প্রতি কোনো অবমাননা তিনি ব
৪১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে গিয়ে পাঁচ সাংবাদিকসহ ৮ জন নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে একটি স্পিডবোটে করে আগ্নেয় দ্বীপটির উদ্দেশে রওনা হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস।
১ ঘণ্টা আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে ওই তরুণীকে তাঁর বাবা ও ভাই মিলে হত্যা করেছেন।
৪ ঘণ্টা আগে