বিলাসবহুল ট্রিয়াম রিসোর্ট উন্মোচন করেছে সৌদি আরবের নিওম শহরের পরিচালনা পর্ষদ। এটি এমন একটি অত্যাধুনিক রিসোর্ট—যেখানে মরুভূমির মনোরম দৃশ্য সমুদ্রে এসে মিশেছে।
সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি সাহসী নকশার ওপর ভিত্তি করে গড়ে উঠছে ট্রিয়াম রিসোর্ট। এখানে অতিথিরা শান্তিপূর্ণ এক আশ্রয় খুঁজে পাবেন। জীবনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অবাক করা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন তারা।
সৌদি আরবের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত আলোচিত নিওম শহরটির সর্বশেষ সংযোজন বলা হচ্ছে ওই রিসোর্টটিকে। কৌশলগতভাবে এটি আকাবা উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সুন্দর একটি সামুদ্রিক খাঁড়িকে অবলম্বন করে গড়ে উঠছে। খাঁড়িটির উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা ওই রিসোর্টটি দেখতে অনেকটা সুবিশাল সেতুর মতো। অতিথিদের জন্য এতে থাকবে ২৫০টি বিলাসবহুল কক্ষ। আর থাকবে ৪৫০ মিটার দীর্ঘ একটি জলাধার। সে অর্থে এটি হবে অনেকটা ভাসমান একটি লেকের মতো। এর পানিতে গা ডুবিয়ে পর্যটকেরা উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়া। রিসোর্টের ৩৬ মিটার নিচ দিয়ে সামুদ্রিক অংশটিতে জোয়ার ভাটার বৈশিষ্ট্যও আলাদা আবেদন যোগ করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই রিসোর্টে অবস্থান করা পর্যটকদের জন্য থাকবে নানা সামুদ্রিক এবং মরুভূমির অ্যাডভেঞ্চার। কেউ চাইলে পালতোলা নৌকায় চড়া কিংবা সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রবাল বনে ঘোরাঘুরির মতো উত্তেজনাকর অভিযানে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য এবং সুস্থতার নানা সুবিধা সহ আরও থাকবে বিলাসবহুল স্পা-এর ব্যবস্থা। থাকবে দেশি-বিদেশি খাবার উপভোগ করার বিপুল আয়োজনও।
গত বুধবার এই রিসোর্টের অ্যাক্স অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আত্মপ্রকাশের জানান দেওয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
১২ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
৪২ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
২ ঘণ্টা আগে