
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার শিকার হলে আটজন মার্কিন মেরিন আহত হন।
চলতি মাসের শুরুতে ফক্স নিউজের এক সংবাদদাতা জানিয়েছিলেন, হরমুজ প্রণালির কাছাকাছি কোনো এক স্থানে একটি ‘মার্কিন’ জাহাজ ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বেশ কয়েকজন মার্কিন সদস্য আহত হয়েছেন। এরপর এনবিসি নিউজ ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পায়।
এনবিসি নিশ্চিত করেছে যে, আহত আট মার্কিন মেরিন ওই জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মেরিনরা ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণজনিত আঘাতের পাশাপাশি সম্ভাব্য ট্রমাটিক ব্রেন ইনজুরির (মাথায় আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি) উপসর্গ, যেমন মাথা ঘোরা ও মাথাব্যথায় আক্রান্ত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এনবিসিকে জানিয়েছেন, ওই জাহাজটিতে হামলার ঘটনা ১৪ সেপ্টেম্বর সংঘটিত হয়।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, অবৈধ মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর চলতি বছরে এখন পর্যন্ত আহত মার্কিন সদস্যের মোট সংখ্যা ৮৬১-এ পৌঁছেছে।
এদিকে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইরানি সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। চলমান যুদ্ধ এবং কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে জাহাজের চলাচল এক অঙ্কের সংখ্যায় নেমে এসেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন সাধারণত প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। এর মধ্যে ছিল তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ, বাল্ক ক্যারিয়ার এবং কনটেইনার জাহাজ। এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সরবরাহ হয়ে থাকে। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে না নেওয়া এবং ইরানের আস্থা পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এই জলপথ পুনরায় খুলবে না।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
২৬ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে