
ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্যাঙ্কারটিতে উঠে এটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেটিকে গালফ অব এডেন হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড।
আজ শনিবার ইয়েমেনের কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, ট্যাংকারটির অবস্থান শনাক্ত করতে এবং উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে কোস্টগার্ড। যদিও দেশটিতে চলমান বর্তমান পরিস্থিতিতে কোস্টগার্ডের সীমিত সক্ষমতা ও চ্যালেঞ্জের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনার চেষ্টা চলছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হচ্ছে।
এদিকে, একই অঞ্চলে আরেকটি খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মুকাল্লা বন্দরের ৮৪ নটিক্যাল মাইল (১৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক আচরণের খবর পাওয়া গেছে। জাহাজটির মাস্টার জানিয়েছেন, একটি সবুজ রঙের স্কিফ (ছোট নৌকা) এবং একটি মাছ ধরার ট্রলার তাদের জাহাজের খুব কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
এই দুটি ঘটনাই লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিসহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, যানজটে জনজীবনে বিঘ্ন ঘটার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
কয়েক মাসের জল্পনা-কল্পনা ও পরিকল্পনার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়া অবশেষে ইতালির বিমানবাহী রণতরী জিউসেপ্পে গারিবাল্ডি গ্রহণ করেছে। দেশটি রণতরীটিকে কেআরআই শ্রীবিজয়া নামে নিজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পাঞ্জাবের সার্বিক রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি ও মতামত দলীয় নেতৃত্বকে জানানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।
১ ঘণ্টা আগে
ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দেশটির বিমান পরিবহন শিল্পকে অচল করে দেওয়ার মার্কিন প্রচেষ্টায় যেসব আঞ্চলিক বিমানবন্দর সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একই সময়ে ইরানগামী ও ইরান থেকে পরিচালিত ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে।
২ ঘণ্টা আগে