
দীর্ঘ কয়েক দশক পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি বছরের শুরুতে ওয়াশিংটন এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিল। তবে মার্কিন কংগ্রেসের পর্যালোচনা শেষ হওয়ার পর সোমবার তা কার্যকর করা হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) এই সিদ্ধান্তের ফলে সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে কার্যকর থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে সাধারণত মার্কিন বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং নির্দিষ্ট ধরনের আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষভাবে তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে নুসরাহ ফ্রন্টের নামও প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রেজারির বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের পেছনের বিস্তারিত কারণ বা ভবিষ্যৎ নীতিগত পরিকল্পনা সম্পর্কে অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সেই তালিকাভুক্তির কারণে দেশটি বছরের পর বছর কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার আওতায় ছিল।

ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
৪ মিনিট আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে