জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছ, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে’ গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিসেফের পুষ্টিবিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর আগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুলসংখ্যক শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে। গাজা উপত্যকার শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতাকে প্রভাবিত করছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা উপত্যকায় জরুরিভাবে বহুমুখী মানবিক সহায়তার নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি ব
৩ মিনিট আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে