
গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাব সম্পর্কে আরও একটি উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি বলেছেন, ‘যুদ্ধের শুরু থেকে গাজায় এ পর্যন্ত ১৭ হাজারের বেশি শিশু নিহত হয়েছে, গড়ে প্রতিদিন ২৮ জন। অর্থাৎ আমরা প্রায় দুই বছর ধরে প্রতিদিন একটি পুরো শ্রেণিকক্ষের শিক্ষার্থী হারাচ্ছি।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যাথরিন রাসেল বলেন, শিশুরা কোনো রাজনৈতিক পক্ষের নয়। তারা সংঘাত শুরু করে না এবং তারা এটি থামাতেও অক্ষম। কিন্তু সংঘর্ষের বড় ভুক্তভোগী এই শিশুরা। বিশ্ব তাদের রক্ষায় ব্যর্থ।
এদিকে জাতিসংঘের মানবিক কার্যক্রম-বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে এখন মাত্র ১৭টি অবশিষ্ট রয়েছে। ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে কাজ করছে। এর মধ্যে প্রতিদিন ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়ে এসব হাসপাতালে আসছে।
ফ্লেচার জানান, হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জামের প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান জ্বালানি-সংকটের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। তিনি জুন মাসে শিশুদের মধ্যে অপুষ্টির উদ্বেগজনক হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে, গাজার প্রায় ৫ হাজার ৮০০-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
১ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে