
ইরান ২০২৩ সালের প্রথম ছয় মাসে কমপক্ষে ৩৫৪ জনকে ফাঁসি দিয়েছে। গতকাল সোমবার নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে, যা ২০২২ সালের তুলনায় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার ৩৬ শতাংশ বেশি। খবর এএফপির।
আইএইচআরের মতো অধিকারগোষ্ঠীগুলোর অভিযোগ, মাহসা আমিনির মৃত্যুতে গত সেপ্টেম্বরে বিক্ষোভ-আন্দোলন ছড়িয়ে পড়ে। নিকট ভবিষ্যতে এমন বিক্ষোভ ঠেকাতে ইরানে ভীতি ছড়াতে মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে। নারীদের জন্য পোশাকের কঠোর নিয়ম লঙ্ঘনের অভিযোগে আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল।
আইএইচআর বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যেখানে ২০২২ সালের একই সময়ে ২৬১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো অসমভাবে প্রভাবিত হয়। সমস্ত মৃত্যুদণ্ডের ২০ শতাংশ সুন্নি বালুচ সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য।
এ ছাড়া মাদকসংক্রান্ত অভিযোগে ২০৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২৬ শতাংশ বেশি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয় নারী ছিলেন এবং দুজন পুরুষকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, ‘মৃত্যুদণ্ড সামাজিক ভীতি তৈরি এবং আরও প্রতিবাদ-প্রতিরোধ ঠেকাতে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
এ বছরের শুরুর দিকে আইএইচআর জানিয়েছিল, ইরান ২০২২ সালে ৫২৮টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা ২০১৫ সালের পর থেকে ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ সংখ্যা।
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরান চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।
ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মামলায় সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে, বিক্ষোভের জন্য গ্রেপ্তার হওয়া আরো অন্তত সাতজন মৃত্যুদণ্ড কার্যকরের আসন্ন ঝুঁকিতে রয়েছে।

ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
৬ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নির্ধারিত শিডিউল অনুসারেই হবে; এমনটি জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের অগ্রবর্তী সদস্যরা ইসলামাবাদ পৌঁছেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ও আল হাদাসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে