ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে তিন ইরানি সূত্র।
ইরান সরকারের এক কর্মকর্তা ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের অল্প কিছুক্ষণ পরেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে তাঁরা নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইরান ও হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে দেশটি এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বিদেশের মাটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ইসরায়েলের।
এর আগে ইরান গত এপ্রিলে কয়েক দশকের স্থিতাবস্থা ভেঙে ইসরায়েলের ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ করেছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করে। জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ইসরায়েলে হামলা করে ইরান।
এবার ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ইরান কতটা শক্তিমত্তার সঙ্গে জবাব দেবে, তা এখনো নিশ্চিত নয়। ইরানি সূত্রগুলো বলেছে, তেহরানের সামরিক কমান্ডাররা তেল আবিব ও হাইফার আশপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আরেকটি সমন্বিত আক্রমণের বিষয়টি বিবেচনা করছেন। সূত্রগুলো আরও বলেছে, ইসরায়েলের আশপাশে থাকা ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকে হামলা চালানো যায় কি না, তা-ও ভাবছেন তারা।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি। তিনি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য। ইরান আশঙ্কা করছে, ইরান ইসরায়েলে হামলা চালালে তেল আবিব ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা।

গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২৪ মিনিট আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
৪০ মিনিট আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগে