Ajker Patrika

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২১: ৫২
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫
দেইর আল-জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: এএফপি

সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দেইর আল-জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে ৩৫ জনের প্রাণ গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সানার প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস) সদস্যরা ছিলেন। অপর বাসটি ছিল বেসামরিক যাত্রীবাহী।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহতদের উদ্ধার এবং নিহতদের মরদেহ সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়।

সানার খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেলিকপ্টারগুলো পালমিরা বিমানবন্দর থেকে আহতদের এবং নিহতদের মরদেহ একটি সামরিক হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত