
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সব জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে ওই জাহাজগুলো থেকে আলাদা অবস্থানে থেকে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’। বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম আজ শুক্রবার দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। তিনি ওই জাহাজে অবস্থান করছেন এবং নিয়মিত হালনাগাদ জানাচ্ছেন।
তবে তাঁর বার্তা প্রকাশের কিছুক্ষণ পরই সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে জানা গেছে।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, তাঁদের যাত্রা সুমুদ ফ্লোটিলার অন্যান্য জাহাজ থেকে কৌশলগতভাবে ভিন্ন ছিল, যাতে মূল বহর বাধাগ্রস্ত হলেও তাঁরা এগিয়ে যেতে পারেন। তিনি নিশ্চিত করেন, ইসরায়েল ইতিমধ্যে সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে।
শহিদুল আলম জানান, তাঁদের জাহাজটিই নৌবহরের মধ্যে সবচেয়ে বড় এবং এর আগে আরও আটটি ছোট নৌকা যাত্রা করেছিল। তিনি বলেন, ‘আমরাসহ এই মুহূর্তে ৯টি যানবাহন মুক্ত আছে। আজ আমরা ফিলিস্তিনি টাইম জোনে এসেছি। এরপর থেকে আমাদের এই জাহাজই সবচেয়ে আগে থাকবে। এতে বোঝাই যাচ্ছে, আক্রোশটা আমাদের ওপরই পড়বে। কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা একেবারেই গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই গ্রহণ করব না।’
শহিদুল আলম স্পষ্ট করে উল্লেখ করেন, তাঁদের মিশনের মূল উদ্দেশ্য ত্রাণ সরবরাহ নয়, বরং ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ ভেঙে দেওয়া।
তিনি বলেন, ‘আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ অবরোধকে ভাঙব, সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি।’ তিনি জানান, জাহাজে অনেক সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্য কর্মী আছেন। এটি ত্রাণ দেওয়ার অজুহাত নয়, বরং ফিলিস্তিনিদের থাকার ও যাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে যাওয়া।
শহিদুল আলম গাজায় সাংবাদিক ও চিকিৎসকদের হত্যার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘গত রাতেই মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের (এমএএফ) ১৪ জন চিকিৎসককে খুন করা হয়েছে। আমরা দেখব, ফ্রান্স সেটার ক্ষেত্রে কী করে।’ তিনি এ-ও উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা-নেত্রীরা যখন ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন, তখন নাগরিক হিসেবে তাঁরাই কাজটি করতে চান।
ভিডিওর ক্যাপশনে তিনি জানান, তাঁদের জাহাজে মোট ৯৬ জন আছেন। এদের মধ্যে ৮২ জন গণমাধ্যমকর্মী ও চিকিৎসক।
সমুদ্রের পরিস্থিতি গতকাল খারাপ থাকলেও আজ শান্ত রয়েছে জানিয়ে শহিদুল আলম বলেন, ‘তবে এখন পুরো চাঙা, লড়াইয়ের জন্য প্রস্তুত।’ ভিডিওর ক্যাপশনে তিনি ঘোষণা দেন, ‘আমরা জয়ী হব, ফিলিস্তিন মুক্ত হবে।’

ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
২ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ৩৮১-১৬৭ ভোটে গৃহীত এক প্রস্তাবে সংগঠনটির প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়....
৩ ঘণ্টা আগে