
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন, আজ শনিবার স্থানীয় সময় সকালে বিমানবন্দরের দিক থেকে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
বিমান চলাচল ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪ জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং সেখানে সর্বোচ্চ মাত্রার (৫.০) ফ্লাইট বিপর্যয় সূচক রেকর্ড করা হয়েছে। বহু ফ্লাইট বাতিল এবং কয়েকটির শিডিউল পেছানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৬টা) রিয়াদজুড়ে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জরুরি বিমান হামলা-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে পাঠানো সতর্কবার্তায় লেখা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের বিমান হামলার হুমকির মুখে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভেতরে থাকুন।’ এই সতর্কবার্তা জারির আধা ঘণ্টার মধ্যে বাসিন্দারা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
ইয়েমেনে সংঘাত নতুন করে মারাত্মক রূপ নেওয়ার পর রিয়াদ শহরে সরাসরি এটিই প্রথম এত বড় আঘাতের ঘটনা।
এদিকে জাতিসংঘের তথ্যানুযায়ী, ইয়েমেনের সাম্প্রতিক এই সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং প্রায় ৩ হাজার লোক সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা চলতি মাসে এক ঝটিকা অভিযানের মাধ্যমে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এবং বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর সৌদি আরব যে লোহিত সাগরীয় পথ ব্যবহার করে তেল রপ্তানি করছিল, সেখানে হুতিরা নৌ-অবরোধ ঘোষণা করেছে।
শিপিং ট্র্যাকিং সংস্থা কেপলার-এর তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে লোহিত সাগর দিয়ে সৌদি তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। হুতিরা দাবি করেছে, তারা কেবল সৌদি জাহাজ ছাড়া অন্য সব সাধারণ বাণিজ্যিক জাহাজের জন্য এই প্রণালি উন্মুক্ত রেখেছে।

আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
৩ ঘণ্টা আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫-এর অত্যন্ত সংবেদনশীল কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে