
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ এ নির্দেশ দেয় গোষ্ঠীটি।
লেবাননের সংবাদমাধ্যম আল-মাদায়েন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভিডিও বার্তায় হিজবুল্লাহ বলেছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এলাকার ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।
এই এলাকায় অন্তত ২ লাখ ইসরায়েলি বাসিন্দা বসবাস করে। হিজবুল্লাহর এ ভিডিও বার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এতদিন একই কায়দায় সতর্ক বার্তা পাঠিয়ে গাজা ও লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলত ইসরায়েল। এরপর ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এবার একই কায়দায় সতর্কবার্তা পাঠাল হিজবুল্লাহ।
সতর্কবার্তায় বলা হয়, ‘আপনাদের (ইসরায়েলি) অবিলম্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের দখলকৃত বসতিগুলো লেবাননে আক্রমণকারী শত্রু বাহিনীর ঘাঁটিতে পরিণত হয়েছে। তাঁরা ইসলামি প্রতিরোধী বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বৈধ লক্ষ্যবস্তু।’
সরিয়ে নেওয়ার আদেশে বসতিগুলো হলো— কিরিয়াত শমোনা, ইসুদ হামাআলা, আয়েলেত হাশাহার, হাতজোর হাগ্লিলিত, কারমেইল, মালোত তারশিহা, মেনাচেম, নাহারিয়া, রোশ পিনা, শামির, শাল, মেরন, কাপ্রি, আবিরিম, ডাল্টন, নেভে জিভ, মানোত, বেইত হায়েমেক, কেফার ভ্রাদিম, হারাশিম, বিরিয়া, কিদমাত তসভি, বার ইয়োহাই, কাটজরিন ও কেফার হানানিয়া।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। আইডিএফের দাবি, নিহতদের মধ্যে প্রায় ১ হাজার জন হিজবুল্লাহ কমান্ডার ও যোদ্ধা রয়েছে।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এরপর থেকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে নেতানিয়াহু সরকার।

ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নাসিরে বেস্ট (২১) নামের এক বন্দুকধারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায়...
৩২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’ চলে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন...
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ১৪ দফার একটি কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে ইরান। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে কয়েকটি শর্তে কাছাকাছি অবস্থানে এলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে