সিরিয়ার উপকূলে লেবানন থেকে আসা নৌকা ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী লেবানন থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ এক বিবৃতিতে বলেছেন, ‘নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩-এ দাঁড়িয়েছে।’ তিনি আরও জানান, এখনো পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করে তারতৌসের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরিয়ার বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকায় যাঁরা ছিলেন, তাঁরা কয়েক দিন আগে লেবানন থেকে রওনা হয়েছিলেন। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়ারা জানিয়েছেন, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে তাঁদের বহনকারী নৌকাটি যাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের ১২০ থেকে ১৫০ জন যাত্রী ছিলেন।
তারতৌস বন্দরের মহাপরিচালক সামের কুব্রুসলি জানিয়েছেন, যে স্থানে নৌকাডুবির ঘটনাটি ঘটে, তার আশপাশের পরিস্থিতি প্রতিকূল। উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
গত বুধবার লেবাননের সেনাবাহিনী জানিয়েছিল, তারা একটি নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী অন্তত ৫৫ জনকে উদ্ধার করেছে। তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গন্তব্যে পৌঁছার পরিবর্তে আবারও লেবানন উপকূলেই চলে আসে।
এ ছাড়া গত এপ্রিলে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছ থেকে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা লেবাননের নৌবাহিনীর বাধার মুখে দেশটির উপকূলে ডুবে যায়। সেই নৌকায় অন্তত ৮০ জন লেবাননিজ, সিরিয়ান ও ফিলিস্তিনি অভিবাসী ছিলেন, যাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয় এবং জীবিত উদ্ধার করা হয় প্রায় ৪০ জনকে। বাকি ৩০ জনের খোঁজ পাওয়া যায়নি।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
১ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৫ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৫ ঘণ্টা আগে