সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর রাশিয়ার আফ্রিকা জুড়ে চলমান সামরিক কার্যক্রম এখন নড়বড়ে। বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে ক্রেমলিনের মধ্যে।
ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী জোট ডিসেম্বরের শুরুতে উত্তর-পশ্চিম সিরিয়া থেকে দ্রুত অভিযান শুরু করেছিল। বছরের পর বছর স্থবির লড়াইয়ের পর বিদ্রোহীরা সরকারের নিয়ন্ত্রণে থাকা বিস্তীর্ণ এলাকা দখল করে রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়।
রাশিয়ার বিমান হামলা সত্ত্বেও বিদ্রোহীরা আসাদকে পালাতে বাধ্য করে। এ অবস্থায় বিদ্রোহীরা ইদলিব শহরের সাবেক নেতা মোহাম্মদ আল-বাশিরকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।
রাশিয়ার কাছে সিরিয়ার গুরুত্ব মূলত তাদের তারতুস নৌঘাঁটি এবং খামেইমিম বিমানঘাঁটির কারণে। তারতুস ঘাঁটিটি ভূমধ্যসাগরের দিকে মুখ করা এবং খামেইমিম বিমান ঘাঁটি তারতুসের উত্তরে অবস্থিত। বছরের পর বছর ধরে এই ঘাঁটিগুলো রাশিয়াকে ভূমধ্যসাগর হয়ে কৃষ্ণসাগর পর্যন্ত সংযোগ স্থাপন এবং আফ্রিকার কাছাকাছি ন্যাটোর দক্ষিণ সীমান্তে প্রভাব বিস্তার করতে সাহায্য করেছে।
তবে বিদ্রোহীরা সিরিয়ার পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ায় রাশিয়া তার কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বলে প্রতিবেদন পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়া তারতুস থেকে একটি ফ্রিগেট ও একটি কার্গো জাহাজ সরিয়ে নিয়েছে। একই সঙ্গে খামেইমিম বিমানঘাঁটি থেকে সামরিক সরঞ্জামও সরানো হচ্ছে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, সিরিয়ার সামরিক ঘাঁটিগুলো হারালে রাশিয়ার বৈশ্বিক সামরিক কার্যক্রম এবং আফ্রিকায় তার কার্যক্রমের ওপর ব্যাপক প্রভাব পড়বে।
আইএসডব্লিউ-এর মতে, সিরিয়ার ঘাঁটি হারালে রাশিয়ার লজিস্টিক, রসদ সরবরাহ এবং আফ্রিকা অঞ্চলে ঘুরে ফিরে কাজ পরিচালনায় ব্যাঘাত ঘটবে। এই পরিস্থিতি বিশেষ করে লিবিয়া এবং সাহেল অঞ্চলে রাশিয়ার কার্যক্রম দুর্বল করে দেবে।
জানা গেছে, রাশিয়া দীর্ঘদিন ধরে আফ্রিকায় সক্রিয়। বিশেষত ভাগনার গ্রুপের মতো আধা-সামরিক সংগঠনের মাধ্যমে মালি, নাইজার এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে রাশিয়ার প্রভাব সুপ্রতিষ্ঠিত।
রুশ সামরিক বিশ্লেষক চ্যানেল ‘রাইবার’ সতর্ক করেছে—আসাদের পতন তারতুস ও খামেইমিম ঘাঁটিগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এই ঘাঁটিগুলো লিবিয়া ও সাহেল অঞ্চলে রাশিয়ার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাইবার বলেছে, ‘সিরিয়া হারালে রাশিয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অবস্থান দুর্বল হয়ে পড়বে।’ তবে বিদ্যমান পরিস্থিতির মধ্যে রাশিয়া লিবিয়ার তোব্রুক বন্দর বা সুদানের পোর্ট সুদানের মতো বিকল্প ঘাঁটি ব্যবহার করতে পারে বলে মত দিয়েছে চ্যানেলটি। যদিও এই বিকল্পগুলো রাশিয়ার জন্য যথেষ্ট জটিল এবং ব্যয়বহুল হবে।
রাশিয়ার দীর্ঘকালীন মিত্র আসাদকে রক্ষা করতে ব্যর্থ হওয়া আফ্রিকার স্বৈরশাসকদের সঙ্গে রাশিয়ার অবস্থানকে দুর্বল করতে পারে। আইএসডব্লিউ বলেছে, এটি রাশিয়ার ‘সুপারপাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার বৃহত্তর কৌশলগত লক্ষ্যকে’ ব্যাহত করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে