আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যখন গত বুধবার আল খালিজকে হারিয়ে দলকে নিয়ে গেছেন কিংস কাপের ফাইনালে, তখন তাঁর বোন কাতিয়া অ্যাভিয়েরো সৌদি আরবের প্রশংসা করে দেশটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন। সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কি না—এই প্রশ্নের জবাবে কাতিয়া অ্যাভিয়েরো পর্তুগিজ ভাষায় সামাজিক প্ল্যাটফরমে ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন, ‘একা একা হাঁটার জন্য যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে তা এখানেই।’
তিনি বলেন, ‘সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি আপনার ফোন টেবিলে রেখে যেতে পারেন এবং কিছুই ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং চুরির কোনো ঘটনাও নেই।’ তাই তিনি সৌদি আরবে সব সময় নিরাপদ বোধ করেন।
সৌদি স্পোর্টস ওয়েবসাইট অ্যাভিয়েরোকে উদ্ধৃত করে বলেছে, ‘আপনি গাড়িতে চাবি এবং মানিব্যাগ রেখে যেতে পারেন।’
রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আল-আউয়াল পার্ক স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বসে গত বুধবার খেলা দেখেছেন অ্যাভিয়েরো। সেই সময়ের একটি ছবি সামাজিক প্ল্যাটফরমে পোস্ট করে ক্যাপশনে অ্যাভিয়েরো বলেছেন, ‘আমরা আমাদের রাজার (ক্রিস্টিয়ানো) জন্য শুভকামনা জানাতে এসেছি।’
ইনস্টাগ্রামে অ্যাভিয়েরোর ফলোয়ার সংখ্যা ১৪ লাখেরও বেশি। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে গাড়ির ভেতর থেকে চিত্রায়িত রিয়াদের রাস্তার ভিডিও রয়েছে।
বুধবার রাতে আল নাসরের হয়ে রোনালদো দলের প্রথম এবং তৃতীয় গোল করেন। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে।
ম্যাচ শেষে পর্তুগিজ তারকা সামাজিক প্ল্যাটফরম এক্সে পোস্ট দিয়ে সেমিফাইনালের জয় উদ্যাপন করেছেন।
আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে আল-নাসর মুখোমুখি হবে চীরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ পঞ্চম বছরে পড়েছে। অন্যদিকে পাঁচ সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আপাতদৃষ্টিতে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কোনোভাবেই দুটি যুদ্ধের একে অপরের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন। তবে সময় যত গড়াচ্ছে...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ক গুরুত্বপূর্ণ ভাষণের ঠিক আগে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রায় এক বছর দায়িত্ব পালনের পর বন্ডিকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়।
৬ ঘণ্টা আগে
ইরানের পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার আইনজীবী নাসরিন সোতুদেহকে তেহরানে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে গ্রেপ্তারের পর থেকে তাঁর অবস্থান এখনো অজানা। এই ঘটনায় দেশটির নাগরিক সমাজের ওপর সরকারের দমন-পীড়ন নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন ও স্ববিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় এক রাষ্ট্রীয় সফরকালে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের এই অসংলগ্ন আচরণ বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করছে।
৭ ঘণ্টা আগে