
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কলেজের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ আজ এই তথ্য নিশ্চিত করেছে।
মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় জেনারেল মাসুদ জারে প্রাণ হারান। তিনি ইরানের সেনাবাহিনীতে বিমান প্রতিরক্ষা কৌশলের অন্যতম শীর্ষ প্রশিক্ষক ও নীতিনির্ধারক ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জানানো হয়, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তিনি ২৪ ঘণ্টারও বেশি সময় একা পাহাড়ে লুকিয়ে ছিলেন। তাঁর কাছে একটি হ্যান্ডগান ছিল। তিনি পাহাড়ের একটি ফাঁকে আশ্রয় নেন এবং প্রায় ৭ হাজার ফুট (২ হাজার মিটার) উচ্চতার একটি রিজ লাইনে (শৈলরেখা) ওঠেন।
৮ মিনিট আগে
মার্কিন সুপারমডেল জিজি হাদিদ সম্প্রতি বহুল আলোচিত জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে নিজের নাম উঠে আসা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বিষয়টি জেনে তিনি ‘অত্যন্ত ঘৃণিত ও অসুস্থ বোধ’ করেছেন।
১ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম, আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’ তবে তিনি ‘কুর্দি’ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন বা কোন গোষ্ঠীর মাধ্যমে এই কাজ করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইস্টার সানডেতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেন, যদি ইরান হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটিকে ‘নরকের মতো পরিস্থিতিতে’ পড়তে হবে।
২ ঘণ্টা আগে