বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করা ব্রাজিলভিত্তিক সংস্থা ‘ইভিই এয়ার মোবিলিটি’র সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি আরবের মধ্যবিত্তের বিমান সংস্থা হিসেবে পরিচিত ‘ফ্লাইনাস’। এই চুক্তির উদ্দেশ্য হলো, সৌদি আরবে বৈদ্যুতিক গাড়ির টেক-অফ এবং ল্যান্ডিং অপারেশনের সম্ভাব্যতা যাচাই করা।
আজ শুক্রবার সৌদি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দার আকাশে উড়ন্ত ট্যাক্সির চলাচল শুরু হবে। এই লক্ষ্য সামনে রেখে ইভিই এয়ার মোবিলিটির সঙ্গে অনুষ্ঠিত চুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন ফ্লাইনাস-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক বন্দর আলমোহান্না। তিনি উল্লেখ করেছেন, এই অংশীদারত্ব ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন থামাতে জাতীয় লক্ষ্য অর্জনে উভয় সংস্থার প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দেবে।
এদিকে টেকসই বিমানভ্রমণের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে ভাগাভাগি করার একটি মাইলফলক হিসেবে এই চুক্তিকে চিহ্নিত করেছেন ইভিই এয়ার মোবিলিটির সিইও জোহান বোর্ডিস। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবে বিমানের গতিশীলতার ভবিষ্যৎকে এগিয়ে নিতে ফ্লাইনাসের সঙ্গে যুগান্তকারী যাত্রা শুরু করার জন্য উন্মুখ।’
চুক্তিটির লক্ষ্য হলো, বৈদ্যুতিক ফ্লাইটের জন্য স্থানীয় ইকোসিস্টেম প্রতিষ্ঠা ও শক্তিশালী করার মাধ্যমে সৌদি আরবের বিমানশিল্পকে উন্নত করা। এই চুক্তি সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে অবদান রাখবে।
ফ্লাইনাস ও ইভিই এয়ার মোবিলিটি যৌথভাবে বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালু করে সৌদি আরবের শহরগুলোতে গণপরিবহনের ক্ষেত্রে একটি নতুন বিকল্প অফার করবে। এ দুটি কোম্পানি বৈদ্যুতিক বিমান চলাচলের ভবিষ্যৎ গঠন করার পাশাপাশি এই অঞ্চলে একটি দক্ষ, নিরাপদ এবং টেকসই পরিবহন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১৩ মিনিট আগে
বিশ্বের ১ হাজারেরও বেশি সংবাদমাধ্যম মিলে আয়োজন করেছে ‘ওয়ার্ল্ড নিউজ ডে’। আজ সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। আয়োজকদের মতে, সাংবাদিকতা শিল্প যখন একটি ‘অস্তিত্ব সংকটের’ মুখোমুখি, তখন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
২৪ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করেছে। কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেহরান এই প্রণালির ওপর অবরোধ আরোপ করে রেখেছে।
৪০ মিনিট আগে