
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ উত্তেজনার মুখোমুখি হয়েছে। ১৩ জুন দিনভর ও রাতভর পাল্টাপাল্টি হামলায় দুই দেশের রাজধানী শহর তেহরান ও তেল আবিবের উপকণ্ঠে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানে।
ইরানের হামলায় তেল আবিবের উপশহর রামাত গানে বহু ভবন বিধ্বস্ত হয়, গাড়ি উল্টে পড়ে থাকে রাস্তায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায় আবাসিক এলাকাগুলো। প্রাণ হারান অন্তত দুজন বাসিন্দা, আহত হন অনেকে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজেদের ঘরবাড়ি খোঁজে আতঙ্কগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি।
তেহরানে একাধিক ভবন আংশিক ধসে পড়েছে, নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও রেভল্যুশনারি গার্ডের সূত্রে জানা যায়, রাজধানীর ওপর বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে পড়ে সকাল পর্যন্ত। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব—দুই শহরেই সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আতঙ্ক, অনিশ্চয়তা আর ঘোরতর ক্ষতির এই মুহূর্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক নেতারা। তবে এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো আভাস দেখা যাচ্ছে না।










সুইজারল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক নিরপেক্ষতার নীতিকে আরও কঠোর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটারেরা। সরকারি ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশের বেশি ভোটার এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন...
২ ঘণ্টা আগে
চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্সের একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
২ ঘণ্টা আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে