
যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আজ সোমবার সকালে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুর রহিম মুসাভি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে ইসলামের যোদ্ধাদের সামনে বাধা রইল না।’
ইরানের প্রতিরোধ অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুয়াড়ি ট্রাম্প, যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু শেষটা আমাদের হাতে।’ তিনি আরও বলেন, মৃতপ্রায় ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র নিজেদের আরও বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে।
ইরানের দাবি, আজ ভোরে ডজনখানেক ‘একমুখী’ ড্রোন ছোড়া হয়, যেগুলোর বেশির ভাগ সফলভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হানে। আশদোদ ও লাশিশ অঞ্চলে বিস্ফোরণ ঘটে, বেজে ওঠে সতর্কতা সাইরেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পুরোনো ভিডিওবার্তা প্রকাশ করে তাঁর কার্যালয় জানায়, ‘ইসরায়েলকে শাস্তি পেতেই হবে এবং এখনই সেই শাস্তি শুরু হয়েছে।’
জবাবে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। তাদের বিবৃতিতে জানানো হয়, তেহরানসহ অন্তত ছয়টি শহরের বিমানবন্দর, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ট্যাংকার ও ইরানি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান ও আশপাশের কারাজ শহরে বিমান হামলায় শহরের বিভিন্ন স্থানে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
একই সঙ্গে বোমা পড়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার ভবনে, এভিন কারাগারের প্রবেশপথে, রেড ক্রিসেন্ট ভবনে ও শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছে, যাঁদের বেশির ভাগই বেসামরিক।
ইসরায়েল বলছে, ইরানি হামলায় তাদের ২৪ জন নিহত হয়েছে।
এদিকে ইরান হুমকি দিয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও এখন টার্গেট। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধচুক্তি (এনপিটি) থেকে সরে আসা ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে আলোচনা চলছে।
ইরানের মিত্র হুতি গোষ্ঠী জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িত থাকলে তারা পুনরায় সমুদ্রপথে হামলা শুরু করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে জাতিসংঘে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠক করে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘মধ্যপ্রাচ্য এখন ভয়ানক যুদ্ধাবস্থার মুখোমুখি—এখনই এই আগুন থামাতে হবে।’
আইএইএর বোর্ড ও ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।
ইরানি পত্রিকাগুলোতে ছিল তীব্র প্রতিক্রিয়া—
কায়হান: ‘খাইবার শিকানে জ্বলছে ইসরায়েল’
হাম-মিহান: ‘ট্রাম্প এখন কূটনীতির মুখোশে দানব’
শরঘ: ‘হ্যালো ওয়ার্ল্ড, আমরা আছি’—বেসামরিক প্রাণহানির বার্তা নিয়ে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পরিণতি নিয়ে গোটা অঞ্চল এখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে। আর তেহরান জানিয়েছে, ‘এ লড়াই যত দিন লাগুক, আমরা শেষ অবধি লড়ব।’

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১৬ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১৭ ঘণ্টা আগে