
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য খাদ্যসহায়তা নিতে আসা পরিবারগুলোর ওপর চালানো বিমান হামলায় নিহত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ৯ জন শিশু ও চারজন নারী রয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জনই শিশু। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চলছে এবং রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সহায়তা নিতে আসা পরিবারের ওপর হামলা সম্পূর্ণ অমানবিক। মাসের পর মাস ধরে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার ফল আজকের এই নির্মম বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘ত্রাণের অভাবে শিশুরা এখন অনাহারে ভুগছে। জীবন রক্ষাকারী সহায়তা ও সেবা পুরোদমে পুনরায় শুরু না হলে অপুষ্ট শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে।’
রাসেল ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরিভাবে অনুসরণ করে এই হামলার নিরপেক্ষ তদন্ত চালায়।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে একে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের অংশ’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে—স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির—কোনো কিছুতে হামলা চালাতে বাদ রাখছে না। ইসরায়েল যে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট।’
সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। তবে, প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৪৪ মিনিট আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে