গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটা সেই হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল পৌনে ৮টায় জেরুজালেমের এক জনাকীর্ণ বাস স্টপেজে দুই অস্ত্রধারী এই হামলা চালায়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ফিলিস্তিনি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি পুলিশ বলেছে, ‘সকালের কর্মব্যস্ত সময়ে দুই ফিলিস্তিনি অস্ত্রধারী একটি গাড়িতে চেপে জেরুজালেমের একটি বাস স্টপে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন এবং আহত হন আরও ৮ জন। হতাহতরা সবাই ইসরায়েলের নাগরিক।’
এরপর নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়ায় তিনে। এর মধ্যে ২৪ বছর বয়সী এক নারী এবং সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ রয়েছেন।
পুলিশ আরও জানায়, এম-১৬ রাইফেল ও হ্যান্ডগান বহনকারী দুই অস্ত্রধারীকে সেখানেই হত্যা করা হয়েছে। তাদের গাড়ির ভেতর আরও গোলাবারুদ পাওয়া গেছে।
অস্ত্রধারী দুই হামলাকারীকে হামাসের সদস্য বলে দাবি করেছেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। তারা পূর্ব জেরুজালেমের অধিবাসী বলেও দাবি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেন গাভির বলেন, ‘আপাতভাবে হামলাকারীদের হামাসের সদস্য বলেই ধরে নেওয়া যায়- যারা মূলত একই সঙ্গে দুই সুরে কথা বলে। এক সুরে বলে যুদ্ধবিরতির কথা, আরেক সুরে থাকে সন্ত্রাস।’
টাইমস অব ইসরায়েলকে তিনি বলেন, ‘এই হামলায় প্রমাণ হয়েছে, তাদের (হামাস) প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। কেবলমাত্র যুদ্ধের মাধ্যমেই হামাসকে নির্মূল করা সম্ভব।’
এই হামলায় বেসামরিক ইসরায়েলিদের মাঝে অস্ত্র বণ্টনের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে প্রমাণিত হল বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বেন গাভির ব্যক্তিগতভাবে ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মাঝে হাজার হাজার নতুন রাইফেল বিতরণের তদারকি করেছেন।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ এই হামলার নিন্দা জানিয়েছেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১২ ঘণ্টা আগে