ঢাকা: ইসরায়েলে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। নতুন করোনা রোগীদের মধ্যে বেশির ভাগই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরই মধ্যে ঘরে মাস্ক পরার বিধি পুনরায় চালু করেছে ইসরায়েল সরকার। যদিও ১০ দিন আগে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল। দেশটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইসরায়েলে এই মাসের শুরুতে সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসে। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে একশর বেশি রোগী শনাক্ত করা হচ্ছে। করোনা মহামারি নিয়ন্ত্রণে সবচেয়ে সফল দেশ ছিল ইসরায়েল। দেশটির ৯৩ লাখ মানুষের অর্ধেকই ভ্যাকসিনের আংশিক অথবা সম্পূর্ণ ডোজ পেয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক চেজি লেভি জানান, টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া মানুষেরা ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্তের সংখ্যা এখনো কম হলেও টিকা নেওয়া মানুষের দেহেও সংক্রমণ ছড়াচ্ছে। আমরা এখনো পরীক্ষা করছি টিকা নেওয়া কতজন মানুষ আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার ইসরায়েলের করোনা টাস্ক ফোর্সের প্রধান নাচম্যান অ্যাশ বলেন, কয়েক দিন ধরে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে হয়তো দেশের দু’দুটি শহরে সংক্রমণ বেশি হচ্ছিল। এখন আক্রান্ত শহরের সংখ্যাও বেড়েছে। খুবই উদ্বেগের।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত-ও। গত মঙ্গলবার তিনি সরকারি ভাবে ঘোষণা করেছেন, দেশে সংক্রমণ বাড়ছে। নতুন করে যে ফের সংখ্যাটা বাড়ছে, তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
ইসরায়েলে এ পর্যন্ত করোনায় ৬ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
৫ ঘণ্টা আগে