
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট যদি ইয়েমেনের বিরুদ্ধে অভিযান বন্ধ করে, তবে ‘স্থায়ী’ যুদ্ধবিরতিতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা যুদ্ধবিরতির এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় ফর্মুলা ওয়ান রেসের কাছে একটি তেলের প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পরে হুতিদের পক্ষ থেকে যুদ্ধবিরতির এই ঘোষণা এল।
এদিকে গতকাল শনিবার ইয়েমেনের সানা ও হোদেইদায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানা গেছে। হুতিরা বলেছে, সৌদি জোট একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং রাজধানীর একটি সামাজিক বিমা কার্যালয়ে হামলা করেছে।
এই হামলার পরে হুতির রাজনৈতিক নেতা মাহদি আল-মাশাত তিন দিনের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং সব ধরনের সামরিক পদক্ষেপ স্থগিত করার ঘোষণা দেন।
মাহদি আল-মাশাত বলেছেন, ‘এটি একটি আন্তরিক আমন্ত্রণ এবং সব পক্ষের আস্থা অর্জনের জন্য আলোচনার ক্ষেত্র তৈরির একটি বাস্তব পদক্ষেপ।’
আল-মাশাত আরও বলেন, ‘আমরা এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্থায়ী রূপ দিতে প্রস্তুত, যদি সৌদি আরব ইয়েমেনে অভিযান সমাপ্তির ঘোষণা দেয়।’
তবে সৌদি আরব হুতির এই আহ্বানে এখনো সাড়া দেয়নি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাদি সরকারকে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর হাদি সরকারের সমর্থনে ২০১৫ সালে সেখানে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। সেই অভিযান এখনো অব্যাহত আছে এবং দুই পক্ষের মধ্যে প্রায়ই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
৪২ মিনিট আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
৪ ঘণ্টা আগে
হামাস এখনই অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে। কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বৈঠক, ১৫ দফা যুদ্ধবিরতি রোডম্যাপ, নিরস্ত্রীকরণ বিতর্ক, গাজা প্রশাসন হস্তান্তর ও চলমান মানবিক সংকট নিয়ে বিস্তারিত।
৪ ঘণ্টা আগে