বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত মেগা প্রকল্প নিওম বা দ্য লাইন। এই প্রকল্প অনেকগুলো ছোট ছোট প্রকল্পের সমন্বয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে। আর এই ছোট ছোট প্রকল্পের একটি হলো অক্সাগন, যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান অবকাঠামো বা শহর হতে চলেছে। অন্তত নিওমের অফিশিয়াল ওয়েবসাইটে এমনটাই দাবি করা হয়েছে।
সৌদি আরবের নিওম কর্তৃপক্ষের দাবি, নিওম প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক শহর, যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আয়তনের চেয়েও অন্তত ৩৩ গুণ বড় হবে। নিওম কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, এই প্রকল্প প্রায় ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জায়গাজুড়ে নির্মিত হতে যাচ্ছে।
যাই হোক, এই মেগা প্রকল্পের ছোট্ট একটি অংশ অক্সাগন, যার আয়তন হবে প্রায় ৫০ বর্গকিলোমিটার। লোহিতসাগরের বুকে এই ভাসমান শিল্পনগরী নির্মাণ করা হবে। লোহিত সাগরের যে অংশে এই শহর নির্মাণ করা হবে, সেখানকার গড় গভীরতা প্রায় ৫০০ মিটার করে।
নিওমের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, এই অক্সাগন শহরের সম্পূর্ণ জ্বালানি চাহিদা মেটানো হবে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে। এ ছাড়া ইন্টারনেট অব থিংস (ইন্টারনেটের সাহায্যে সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইসসমূহ) কৃত্রিম ও ভবিষ্যদ্বাণীমূলক বিভিন্ন বুদ্ধিমত্তা এবং ব্যাপক রোবট ব্যবহার করা হবে এই শহরে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি নিখুঁত ও নিরবচ্ছিন্ন বুদ্ধিমান ও কার্যকর সরবরাহ চেইনও গড়ে তোলা হবে এই শহরে।
অক্সাগন সৌদি আরবের ভিশন-২০৩০ নামে পরিচিত এক বৃহত্তর উদ্যোগের এক বিশেষ অংশ। তেলের ওপর সৌদি আরবের অর্থনীতির অত্যধিক নির্ভরতা কমিয়ে সেটিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। নিওম প্রকল্পের অংশ হিসেবে ৪৭টি মূল প্রকল্প প্রকাশ করা হয়েছে, যার মধ্যে অক্সাগন উল্লখযোগ্য।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনা প্রশমনে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে কূটনৈতিক অভিযানে নেমেছে পাকিস্তান। এই উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল থেকে ইসলামাবাদে শুরু হচ্ছে চার দেশের এক উচ্চপর্যায়ের সম্মেলন।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহের সোমবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করেন। কারণ, নেতানিয়াহু ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা দেশটির সরকারকে উৎখাত করতে পারে—এ সম্ভাবনাকে অতিরঞ্জিত করে তুলে ধরেছিলেন।
১৮ মিনিট আগে
ভারতের কেরালা রাজ্যের কাসারগড় জেলা। কৃষিনির্ভর এই এলাকায় কাজু বাদামের চাষ হয়। এছাড়াও চা, ধান ও আমও ফলানো হয় এখানে। একটা সময় দেখা গেল, এই অঞ্চলের পশু-পাখি বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে, এমনকি মারাও যাচ্ছে। একটা সময় পর এই সমস্যা দেখা গেল সদ্য জন্ম নেওয়া শিশুদের মধ্যেও।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদে ঠাঁই পেলেন মার্ক জাকারবার্গসহ শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা। ‘প্রেসিডেন্টস কাউন্সিল অব অ্যাডভাইজারস অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (পিসিএএসটি) নামের এই পরিষদের ১৩ সদস্যের নাম ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগে