
শিগগির শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। এমনকি ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের তুলনায় বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক হবে এবারের রোজা।
বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপর দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর ওপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো এবার পবিত্র রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবে। গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো উত্তর গোলার্ধে অবস্থান করা দেশগুলোতে শীতের শেষ ও বসন্তের শুরু হওয়ায় এবার রমজানের প্রথম দিকে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস ক্রমশ এগোতে দিনের দৈর্ঘ্য বাড়বে। অর্থাৎ রোজা থাকার সময় বাড়বে।
বিশ্বের বিভিন্ন স্থানে দিনের আলোর স্থায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানকার বাসিন্দাদের জন্য রোজার সময় সবচেয়ে কম হবে। প্রথম দিকে রোজা রাখতে হবে ১২ থেকে ১৩ ঘণ্টা, যা মাসজুড়ে ধীরে ধীরে বাড়বে।
চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা রাখতে হবে ১৪ থেকে ১৫ ঘণ্টা, তবে মাসজুড়ে এ সময় ধীরে ধীরে কমতে থাকবে।
বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচি
বাংলাদেশের ঢাকায় প্রথম রোজায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট। এ দিন ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিন সব মিলিয়ে ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট। এ দিন ইফতার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সে হিসাবে প্রথম দিনে রোজার ব্যাপ্তি হবে ১২ ঘণ্টা ৩৮ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট। ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ শেষ দিনে টানা ১৩ ঘণ্টা ২৬ মিনিট রোজা পালন করতে হবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। সেই হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ২৯ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১৩ ঘণ্টা ১১ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৬টা ১০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। সেই হিসাবে প্রথম দিন রোজা রাখতে হবে ১৩ ঘণ্টা ৬ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ৬ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
থাইল্যান্ডের ব্যাংককে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৮ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৫৬ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। সেই হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৪ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
কাতারের দোহায় প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। সেই হিসাবে প্রথম দিন রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ২১ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৩২ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সেই হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ০৬ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৫ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১৫ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ৫০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৪৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। প্রথম দিন রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১১ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।
ইতালির রোমে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৮ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। সে হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১৯ মিনিট। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪১ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ৪০ মিনিট।
উল্লেখ্য, দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয়। কিছু অঞ্চলে রোজার সময় বেশি থাকে আর কিছু অঞ্চলে কম। যেমন রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর ভেতরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কমবেশি হয়ে থাকে। বাংলাদেশেও জেলায় জেলায় এ রকম সময়ের ব্যবধান রয়েছে; যদিও তা বেশি নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ‘প্রাথমিক সমঝোতা’ নিয়ে উভয় পক্ষের সম্মতির কথা জানিয়েছেন। বিষয়টিকে সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমনটি নিশ্চিত করলে তবেই এটিকে প্রকৃত অগ্রগতি বলা যাবে।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। দেশটির রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তাঁরা দেশে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। দেশজুড়ে মুসলমানেরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির মাসকে স্বাগত জানাবেন।
৫ ঘণ্টা আগে