
গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী রুহি লরেন আখতার। তিনি ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস’ নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
ফেসবুকে দেওয়া তাঁর সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে শুধু খাদ্য, শিশুদের দুধ ও জরুরি সরঞ্জাম বহনকারী সহায়তা জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী আটক করেছে এবং অংশগ্রহণকারীদের অপহরণ করেছে। এটি এক ভয়াবহ লঙ্ঘন, কিন্তু এখানেই শেষ নয়। গাজাবাসীর এখনো আমাদের প্রয়োজন।’
বিশ্ববাসীকে এই অভিযানের পাশে দাঁড়াতে ও অবরোধ ভাঙতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে আহ্বান জানিয়ে রুহি লরেন বলেন, ‘আমাদের প্রতিবাদী কণ্ঠ গুরুত্বপূর্ণ। একসঙ্গে আমরা লড়াই চালিয়ে গেলে একদিন অবরোধ ভাঙবে এবং সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে পারবে।’
রুহি লরেন আখতার যুক্তরাজ্যের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে এক বছর বাংলাদেশে কাটিয়েছিলেন। বহু বছর যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে পডিয়াট্রিস্ট হিসেবে কাজ করেছেন।
২০১৫ সালে তিন বছর বয়সী সিরীয় শরণার্থী শিশুর নিথর দেহের ছবি দেখে তিনি স্বেচ্ছাসেবী কাজে ঝুঁকে পড়েন এবং কালে ও ডানকার্কের শরণার্থী শিবিরে সহায়তা দিতে শুরু করেন। একই বছরের সেপ্টেম্বরে তিনি গড়ে তোলেন ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস’—যা এখনো যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে খাদ্য, চিকিৎসা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।
চলতি বছরের মার্চে কায়রো থেকে রাফাহ সীমান্ত পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজনেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর সংগঠন আরবিবি গাজায় ত্রাণ বিতরণে মাঠপর্যায়ে কাজ করছে, যদিও সীমান্ত পারাপারের নানা বাধার মুখে পড়ছে।
২০২৪ সালে তিনি নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডের ‘পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে