
ইরাকের রাজধানী বাগদাদে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে অনলাইনে ‘উসকানিমূলক ও অপমানজনক’ পোস্ট দেওয়ার অভিযোগে দেশটির এক রাজনৈতিক বিশ্লেষককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আজ বুধবার এক বিবৃতিতে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক ভাষ্যকার আব্বাস আল-আরদাওয়ি সামরিক প্রতিষ্ঠান নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আল-আরদাওয়ি তাঁর এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করেন—তাজি ঘাঁটিতে একটি ফরাসি রাডার ইসরায়েলি আগ্রাসনে সহায়তা করেছিল, যা পরে ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। যদিও তিনি পোস্টটি পরে মুছে ফেলেন, তবে সেটির স্ক্রিনশট ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে অজ্ঞাত ড্রোন এ দুটি ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে একটি তাজি ঘাঁটিতে এবং অন্যটি দক্ষিণ ইরাকের ধি কার প্রদেশের ইমাম আলি বিমানঘাঁটিতে। তাজি ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থানস্থল ছিল এবং প্রায়ই ইরান-ইরাক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে সর্বশেষ এই হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলায় জড়িত নয়।
আল-আরদাওয়ি ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত, যাঁদের বিরুদ্ধে অতীতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। তিনি দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনধারী প্রো-তেহরান কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোটেরও একজন সক্রিয় সমর্থক।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো বক্তব্য বা কাজের ক্ষেত্রে কারও প্রতিই কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার হলেও এটি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে সীমাবদ্ধ।
ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরাকে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এসব বাহিনী ইসরায়েলকে ইরাকি আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন জোট এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে ফরাসি সেনারাও অন্তর্ভুক্ত রয়েছে, যারা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে তাজি ঘাঁটিতে ফরাসি বাহিনীর অবস্থানের কোনো তথ্য নেই।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের...
২ ঘণ্টা আগে
বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৪ ঘণ্টা আগে