
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে আজ বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই লাইবেরিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপি স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে, দক্ষিণ দিল্লির একটি জনাকীর্ণ আবাসিক এলাকায় অবস্থিত ‘ফ্লরিশ স্টে’ নামের একটি হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পাঁচতলা ওই ভবনের বেজমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন দ্রুত পাশে থাকা ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় বিধায়ক সতীশ উপাধ্যায় এএফপিকে জানান, আগুন লাগার সময় হোটেলটিতে প্রায় ৪৭ জন অতিথি অবস্থান করছিলেন। এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং শিক্ষার্থী ও তরুণ চাকরিজীবীদের কাছে বেশ জনপ্রিয় হওয়ায় দ্রুত সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের ওপরের তলাগুলোতে আটকে পড়া কিছু মানুষ নিচে রাস্তায় পেতে রাখা তোশকের ওপর লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান। মোহাম্মদ আনিস নামের এক স্থানীয় বাসিন্দা এএফপিকে বলেন, ‘মানুষকে উদ্ধার করার জন্য আমরা কাছের একটি দোকান থেকে তোশক নিয়ে আসি। তোশকগুলো বিছিয়ে দেওয়ার পর পাঁচজন নারী ওপর থেকে লাফ দিয়ে নিরাপদে নিচে নামতে সক্ষম হন।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, হোটেলটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি দরজা ছিল এবং সেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের (ভেন্টিলেশন) কোনো ব্যবস্থা ছিল না।
নিহত ও আহত বিদেশিদের অনেকেই মূলত চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে মিশন জানায়, এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজনকে সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং অপর দুজনকে সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের অবস্থা ও সার্বিক কল্যাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিশন সার্বক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে মিশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

টানা ২৬৫ দিনের বেশি সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে রণতরিটিতে খাদ্য, প্রয়োজনীয় সরঞ্জাম ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট দেখা দেওয়ার পর ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো...
১ ঘণ্টা আগে
চীনে টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় তিন প্রদেশের জন্য এক কোটি ১৮ লাখ মার্কিন ডলার (আট কোটি ইউয়ান) বরাদ্দ করেছে দেশটির সরকার। চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়...
৪ ঘণ্টা আগে
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাই-বাছাইয়ের পর এসব রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও মিছিলে চীনা অর্থায়নের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বিষয়টির তদন্ত করছে। যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে একটি ফিলিস্তিনপন্থী সংগঠন ও এর অর্থদাতাদের নিয়ে তদন্ত চলছে...
৫ ঘণ্টা আগে