Ajker Patrika

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

আজকের পত্রিকা ডেস্ক­
ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি: এক্স

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট সদস্য বার্নি স্যান্ডার্স অভিযোগ করেছেন, ইসরায়েল ও সৌদি আরবের উসকানিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রেখেছেন, ‘এই নেতাদের (ইসরায়েল ও সৌদি আরব) দিয়ে আপনি (মার্কিন কর্তৃপক্ষ) ইরানে মুক্তি আনতে চান?’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্নি স্যান্ডার্সের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে।

পোস্টে বার্নি স্যান্ডার্স লিখেছেন, ‘ইসরায়েল ও সৌদি আরব ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উসকানি দিয়েছে। নেতানিয়াহু (ইসরায়েলের প্রধানমন্ত্রী) গাজায় ৭২ হাজার মানুষ হত্যা করেছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। সৌদি আরব এক নৃশংস স্বৈরতান্ত্রিক দেশ, যারা কোনো বিরোধিতাকে সহ্য করে না। এই নেতাদের দিয়ে আপনি (যুক্তরাষ্ট্র) ইরানে “মুক্তি” আনতে চান? এ কথা কেউ বিশ্বাস করবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত