
ইসরায়েলের টানা হামলার মুখে ইরানে বিশেষ করে রাজধানী তেহরানে অবস্থানের ক্ষেত্রে মারাত্মক নিরাপত্তাঝুঁকি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় ৭০ জন নাগরিককে পাকিস্তান হয়ে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা, তেহরান ও ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে এ কথা জানা গেছে।
ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকেরা থাকেন— এমন একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনটিও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।
ওয়ালিদ ইসলামের সঙ্গে আজকের পত্রিকার গতকাল মঙ্গলবার রাতে কথা হয়। তখন তিনি সরকারি কাজে তেহরান থেকে বেশ দূরে ছিলেন।
ঢাকা সময় আজ বুধবার ভোরে ফেসবুকে ওয়ালিদ ইসলাম বলেন, নৌবাহিনীর বেজক্যাম্পের পাশে অবস্থিত সবগুলো বাসাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর নিজের বাসাটিও অক্ষত নেই—এমনটা তিনি শুনেছেন।
ইরান নৌবাহিনীর বেজক্যাম্পের পাশে হওয়ায় প্রতিটি বাসাই ক্ষতিগ্রস্ত হয়েছে—এমনটা উল্লেখ করে ওয়ালিদ বলেন, ‘আমার বাসার উদ্দেশে হামলা চালানো হয়নি।’
ইরানে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়ে সর্বশেষ কী অবস্থা—জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, এ বিষয়ে মিশন (দূতাবাস) তৎপর রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
কূটনৈতিক একটি সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের পরিবারের সদস্য সব মিলিয়ে প্রায় ৪০ জন। তাঁদের গতকাল তেহরান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কূটনীতিক আর কর্মীরাও রাতে সেখানেই অবস্থান করেন। আজ সকালে আবার দূতাবাসে এসে কাজ করেছেন। রাতে আবার তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা রয়েছে। দিনের চেয়ে রাতে হামলা বেশি হওয়ায় তেহরানের বাইরে রাত কাটাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রটি জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ইরান ছেড়ে যেতে ইচ্ছুক এমন ৭০ ব্যক্তিকে পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া ও তাঁদের পাঠাতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।
ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা গতকাল জানান, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। তবে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম ব্যাচটি কবে নাগাদ পাকিস্তানে ঢুকতে পারবে, সে বিষয়ে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি আছেন। এর মধ্যে প্রাথমিক হিসাবে প্রায় ৩০০ ব্যক্তিকে দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নিতে হতে পারে।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২৯ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
৪২ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩ ঘণ্টা আগে