ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব বার বার নিরাপত্তা পরিষদে উঠলেও, তা পাশ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্যদের মধ্যে বিভক্তির কারণে প্রস্তাব ব্যর্থ হওয়ার নিন্দা জানান তিনি।
গুতেরেস বলেন, সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির’ কারণে নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সর্বত্র সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
আজ রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। দুদিন আগেই নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি।
আন্তোনিও গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের বিভক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।
তবে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন অঙ্গীকার করে তিনি বলেন, এত দ্রুত গাজার অবনতি হচ্ছে যে তা বিপর্যয়ের দিকে যাচ্ছে। ফিলিস্তিনিরা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্র এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর বড় প্রভাব পড়বে।
দোহা ভাষণে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির গতিশীলতার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, দুই স্নায়ুযুদ্ধের পরাশক্তিগুলো ঘিরে জোট গঠিত হওয়া মারাত্মক সংঘাতের মধ্যেও কয়েক দশকে ভূ-রাজনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ‘স্বল্প সময়ের’ জন্য যে একমেরুর বিশ্ব ব্যবস্থা ছিল, তা বহু মেরুর বিশ্বের দিকে হাঁটছে। এই পরিবর্তন একদিকে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব, ন্যায়বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে জটিলতাও তৈরি হবে।
সেই জটিলতা কাটাতে ‘শক্তিশালী বহুপক্ষীয় প্রতিষ্ঠান’ গড়ার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস। কিন্তু যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো দুর্বল ও সেকেলে হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেগুলো ৮০ বছর আগের বাস্তবতায় পড়ে আছে, একই সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সমতা ও সংহতিতে প্রোথিত এবং জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যুগোপযোগী বৈশ্বিক কাঠামো তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, নিরাপত্তা পরিষদের কথাই ধরুন। সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সব জায়গায় সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
এর আগে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় স্বল্প সময়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত দুই দফায় মেয়াদ বেড়ে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত যুদ্ধ বন্ধ ছিল। দোহা ফোরামে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
তবে অভিযোগের সুরে তিনি বলেন, কাতার যুদ্ধবিরতি নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে, হামাস বা ইসরায়েল ততটা দেখাচ্ছে না।

তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
৩ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
২ ঘণ্টা আগে