
পরমাণু আলোচনা শেষে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আল্টিমেটাম দিয়েছে পশ্চিমা দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলোচনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন।
তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে এই তিন ইউরোপীয় শক্তি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তির ফলে ইরানের ওপর থেকে উঠে যাওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা আবারও স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।
খবরে বলা হয়েছে, এই চার দেশ সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার জন্য রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হওয়ার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা দেশগুলো মনে করছে, স্ন্যাপব্যাক ব্যবস্থা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের দাবি, এই ব্যবস্থা আইনগতভাবে বৈধ নয় এবং এর প্রতিক্রিয়ায় তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।
অ্যাক্সিওস জানিয়েছে, ইউরোপীয় মিত্ররা এখন ইরানি কর্মকর্তাদের জানাবে যে, তারা যদি কোনো ধরনের চুক্তি অর্জনের প্রতিশ্রুতি দেখানোর জন্য কিছু পদক্ষেপ নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা এড়ানো যেতে পারে। প্রতিবেদনে ইরানের সম্ভাব্য পদক্ষেপের উদাহরণ হিসেবে বলা হয়েছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ আবার শুরু করা বা পরমাণু স্থাপনা থেকে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা।
এর আগে, ওয়াশিংটনে সাম্প্রতিক এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্ন্যাপব্যাক ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ করেছিলেন বলে অ্যাক্সিওস জানিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে আরও বলেন, নিষেধাজ্ঞা এড়াতে যেন ইরানকে দ্রুত চুক্তি করতে চাপ দেওয়া হয়।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে যে, ট্রাম্প ও তাঁর দল আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ মুক্ত করা। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনায় প্রায় ১২ বিলিয়ন ডলারের (১২০০ কোটি) একটি প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে, যা প্রাথমিক কোনো সমঝোতা হলে ইরানের জন্য উন্মুক্ত হতে..
১৩ ঘণ্টা আগে
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। গত শুক্রবার (৫ জুন) তাঁর মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।
১৩ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন আবিদ আলী ও শাদাকাত আলী। ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এই আলোচিত ঘটনাটি ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই নারী পর্যটকের গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি গভীর রাতে মহাসড়কে আটকা পড়েন।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ইরানের সম্পদ গালফ দেশগুলোর ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও মেরামতের কাজে ব্যবহারের জন্য দেওয়ার চেষ্টা করবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান কুয়েত ও বাহরাইনের ওপর একাধিক হামলা চালানোর পর এবং নতুন করে ড্রোন উৎক্ষেপণ করার ধারাবাহিকতার..
১৬ ঘণ্টা আগে