
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলাগুলোকে একটি ‘দর্শনীয় সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ হয়ে গেছে।
তিনি বলেছেন ইরানকে ‘এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও অনেক বড় এবং অনেক সহজ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আরও অনেক লক্ষ্য বাকি আছে...যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই লক্ষ্যগুলোতে নির্ভুলতা, গতি এবং দক্ষতার সঙ্গে আঘাত হানব।’
ট্রাম্প বলেন, ‘এটা চলতে পারে না। হয় শান্তি আসবে অথবা ইরানের জন্য মর্মান্তিক পরিণতি হবে, যা গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে।’
ইসরায়েল বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘একটি টিম হিসাবে কাজ করেছে’ এবং ‘ইসরায়েলের প্রতি এই ভয়ানক হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছে।’
মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর প্রতিশ্রুতি সত্ত্বেও ট্রাম্প এই হামলাকে তাঁর প্রথম মেয়াদে ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেছেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন রোববার স্থানীয় সময় সকাল ৮টায় (১২ জিএমটি) একটি সংবাদ সম্মেলন করবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৯ ঘণ্টা আগে