
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যেভাবে বল প্রয়োগ করে টোকিও ও বার্লিন দখল করেছিল, ইসরায়েলের গাজায় তাই করা উচিত। ইসরায়েলের ‘কৌশলে পরিবর্তন আনা উচিত।’ মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
সিনেটর গ্রাহাম গতকাল রোববার বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল তার সামরিক কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি, তা হলো কৌশলের পরিবর্তন।’
গ্রাহাম এ মন্তব্য করলেন এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, হামাস নেতাদের এখন থেকে ‘শিকার করা হবে।’ গত শুক্রবার স্কটল্যান্ড সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হামাস আসলে সমঝোতা করতে চায়নি। মনে হচ্ছে তারা মরতে চায়...এমন একপর্যায়ে চলে গেছে, যেখানে আপনাকে কাজ শেষ করতেই হবে।’
সিনেটর গ্রাহাম মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন বিশ্বাস করেন, হামাসের সঙ্গে আলোচনা করে যুদ্ধের ইতি টানা সম্ভব নয়। তিনি বলেন, ‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। তারা ধর্মীয় নাৎসি।’
গ্রাহাম আরও বলেন, ‘আমার মনে হয়, ইসরায়েল এখন বুঝে গেছে—হামাসকে দিয়ে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি সম্ভব নয়। তাই তারা টোকিও আর বার্লিনে আমরা যেমনটা করেছিলাম, তেমন করেই গাজা দখল করে আবার নতুনভাবে শুরু করতে চায়। লক্ষ্য হলো, ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করা, আরব দেশগুলো যেন পশ্চিম তীর ও গাজা শাসনের দায়িত্ব নেয়।’
তিনি স্পষ্ট বলেন, ‘আমার ধারণা, সামনে আমরা গাজায় সম্পূর্ণ সামরিক অভিযান দেখতে যাচ্ছি—ঠিক যেমনটা আমরা করেছিলাম টোকিও ও বার্লিনে।’
এদিকে, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাসের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়েছে যে, তারা যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী নয়। তাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ওয়াশিংটনে ফিরে যাচ্ছে পরামর্শের জন্য। তিনি বলেন, ‘আমরা এখন বিকল্প পথ খুঁজব, যাতে জিম্মিদের মুক্ত করা যায় এবং গাজার মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়।’ তবে এসব ‘বিকল্প কৌশল’ কী হতে পারে, তা স্পষ্ট নয়।
আরও খবর পড়ুন:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২৬ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
১ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে