ইরানের প্রতিরোধের মুখে দ্রুতই হামলা শেষ করেছে ইসরায়েল। ইরান জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের তেমন একটা ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে ইসরায়েলি হামলার ব্যাপ্তি ছিল চার ঘণ্টার মতো।
ইরানের এয়ার ডিফেন্স বেস বা আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ‘ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর, ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল, তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছে।
সর্বশেষ, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি ১৮০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালাল আজ শনিবার।
ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অবৈধ ও ভুয়া সরকার উত্তেজনা বাড়াতে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বেশ কিছু সামরিক স্থাপনার ওপর আক্রমণ চালিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই আগ্রাসনের মুখোমুখি হয়ে সফলভাবে বাধা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু এলাকায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলমান।
বিবৃতিতে ইরানি জনগণকে ঐক্য বজায় রাখার এবং শত্রুপক্ষের মিডিয়া থেকে ছড়ানো গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তেহরানের আকাশসীমায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুদের যুদ্ধবিমান থেকে ছোড়া ‘লক্ষ্যবস্তুগুলো’ সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। অনলাইনে শেয়ার করা ফুটেজে তেহরান শহরের আকাশে কিছু প্রতিরোধের দৃশ্য দেখা গেছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো ‘ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক আক্রমণ চালিয়ে নিরাপদে ফিরে এসেছে।’ ইরানের স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে তেহরানে প্রথম বিস্ফোরণের খবর প্রকাশের প্রায় চার ঘণ্টা পর অভিযান সমাপ্ত হওয়ার ঘোষণা দেয় আইডিএফ।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ‘এই বৃহৎ আক্রমণে শতাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছিল, যার মধ্যে ‘ইফ-৩৫ অ্যাডাইর’ স্টেলথ ফাইটার উল্লেখযোগ্য। এই আক্রমণের জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রায় ২০০০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে।’
আরও পড়ুন:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লক্ষ্য করে’ হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে হামলার চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও, সিক্রেট সার্ভিস অফিসারের ওপর গুলি চালানোর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার সময় ঠিক কার গুলিতে...
১ ঘণ্টা আগে
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান ইস্যু নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎসের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধের জের ধরে জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগে
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
১৩ ঘণ্টা আগে