Ajker Patrika

পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিল আইআরজিসি

আজকের পত্রিকা ডেস্ক­
পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিল আইআরজিসি
ফাইল ছবি

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় এবার চরম হুঁশিয়ারি দিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি আইআরজিসির এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে চালানো ইরানের পাল্টা আক্রমণ ‘অব্যাহত’ থাকবে।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুপক্ষ যতক্ষণ পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত ইরানের এই পাল্টা আঘাতের তীব্রতা কমবে না। তেহরান দাবি করেছে, তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইতিমধ্যে ইসরায়েলের বেশ কিছু সামরিক অবকাঠামো ও মার্কিন ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। বিশেষ করে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ‘অপারেশন রোরিং লায়ন’ এর বিপরীতে ইরান তাদের ‘রেটলিয়েটরি স্ট্রাইক’ বা প্রতিশোধমূলক হামলার পাল্লা আরও ভারী করছে।

এদিকে, পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন নৌবহরগুলোকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরানের এই হুমকি এবং পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল ও পার্শ্ববর্তী দেশগুলোর আকাশপথ সাধারণ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আইআরজিসির সূত্রটি আরও ইঙ্গিত দিয়েছে, যদি আমেরিকানরা তাদের আক্রমণ বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যের তেলের জাহাজ চলাচলের প্রধান রুট হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: ফের আলোচনার টেবিলে বসার আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের

জাতীয় সংসদের সংরক্ষিত আসন: এমপি হতে ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুত করবে না ইরান, চুক্তির দ্বারপ্রান্তে তেহরান-ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে যেসব দেশে আছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত