
সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২৫ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে