
এবার ইরানের পুলিশপ্রধানকে হত্যা করল ইসরায়েল। তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে দেশটির হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় ইরানের পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ।
প্রতিবেদনে বলা হয়েছে, হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেইন সেইফি শহীদ হয়েছেন।
ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ধারাবাহিক হামলার ফলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং কমান্ড অবকাঠামোও রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, আমাদের প্রাথমিক হামলার কারণে ডজনখানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে। আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি।
তিনি আরও জানান, হামলার সময় তেহরানের আকাশে প্রায় আড়াই ঘণ্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দেয়।
ডেফরিন বলেন, আমরা এমন এক অবস্থান তৈরি করেছি, যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়।
এই বিবৃতির মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে, তাদের লক্ষ্য কেবল সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং ইরানের রাজধানী পর্যন্ত বিস্তৃত সামরিক অভিযানের আওতাভুক্ত।
এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২০ জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের চারজন। আহত বেশ কয়েকজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ‘প্রাথমিক সমঝোতা’ নিয়ে উভয় পক্ষের সম্মতির কথা জানিয়েছেন। বিষয়টিকে সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমনটি নিশ্চিত করলে তবেই এটিকে প্রকৃত অগ্রগতি বলা যাবে।
২৯ মিনিট আগে
সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। দেশটির রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তাঁরা দেশে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। দেশজুড়ে মুসলমানেরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির মাসকে স্বাগত জানাবেন।
৩ ঘণ্টা আগে