
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতির মুখে রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার (৪ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান-প্রদান বা সার্কুলেট করা হচ্ছে।
আলোচনা চলমান থাকা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে আল-আনসারি জানান, সব পক্ষকে নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তাঁরা ওমান সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যেন উভয় পক্ষের মধ্যে ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করা যায়।
আল-আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান খুঁজে বের করা, যা যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠক নির্ধারিত না থাকলেও খুব দ্রুত এ-সংক্রান্ত আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করছে দোহা।
মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা পুনরায় শুরু করা গেলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি বড় চুক্তির পথ প্রশস্ত করবে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে