
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নজিরবিহীন আত্মহত্যা সংকট দেখা দিয়েছে। গত অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর অধীনস্থ দপ্তরগুলোতে (এসপিএম) দুই কর্মকর্তার আত্মহত্যা, দুজনের আত্মহত্যার চেষ্টা এবং একজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ অবস্থায় কর্মপরিবেশে তীব্র মানসিক নির্যাতন ও বুলিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিস।
প্যারিস প্রসিকিউটরের দপ্তর ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ এনে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। এসপিএম বা সার্ভিসেস অব দ্য প্রাইম মিনিস্টার মূলত ৩,৫০০ জন কর্মী এবং ৫০টি বিভাগ নিয়ে গঠিত, যা প্রধানমন্ত্রীর দপ্তরের সমন্বয়ক হিসেবে কাজ করে। তবে ভুক্তভোগীদের কেউ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি কর্মরত ছিলেন না।
মঙ্গলবার (৪ আগস্ট) দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সামগ্রিক ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিলে। সে সময় লরা নামে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এক পথচারীর তৎপরতায় সেবার তিনি প্রাণে বেঁচে যান। ৩০ বছরের ক্যারিয়ারভিত্তিক এই কর্মকর্তা পরবর্তীতে কর্মস্থলে মানসিক নির্যাতন ও জীবন বিপন্ন করার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেন। তাঁর আইনজীবী ক্রিস্টেল মাজ্জা জানান, অফিসে লরাকে একঘরে করে রাখা হয়েছিল এবং তীব্র অপমান সহ্য করতে হয়েছে। তাঁকে সভাগুলোতে ডাকা হতো না, এমনকি সংস্থার সাংগঠনিক কাঠামো থেকেও তাঁর নাম সরিয়ে অদৃশ্য করে দেওয়া হয়।
লরার ঘটনার আগে এবং পরে এসপিএমে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটতে থাকে। গত বছরের অক্টোবরে প্রশাসনিক তথ্য বিভাগে এক নারী কর্মী অফিসে ছুরির সাহায্যে আত্মহত্যার চেষ্টা করেন। চলতি বছরের মার্চে সাধারণ বিনিয়োগ সচিবালয়ের এক প্রকল্প ব্যবস্থাপক নিজ বাড়িতে আত্মহত্যা করেন। এর আগে একটি ক্ষুদ্র চুরির অভিযোগ নিয়ে বসের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল। মার্চ মাসেই লরার পরিচিত ৫৯ বছর বয়সী কর্মকর্তা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ দেন। সে সময় দপ্তরটিতে কর্মী ছাঁটাই চলছিল। এ ছাড়া গত এপ্রিলে পাবলিক ট্রান্সফরমেশন ডিরেক্টরেটের এক তরুণ কর্মকর্তার মৃতদেহ সরকারি অফিসের শৌচাগার থেকে উদ্ধার করা হয়।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমলে ফরাসি রাজনীতিতে মারাত্মক অস্থিরতা তৈরি হয়েছে; গত দুই বছরে চারজন নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। প্রতি চার বা ছয় মাস পর পর নতুন চিফ অব স্টাফ এসে সম্পূর্ণ সেটআপ পরিবর্তন করেন, যা স্থায়ী সরকারি কর্মকর্তাদের চরম মানসিক চাপে ফেলে দেয়। অনেক বিশেষজ্ঞ ও আইনজীবীর মতে, রাজনৈতিক রদবদলের কারণে দপ্তরের অভ্যন্তরে অসম প্রতিযোগিতা এবং এক সহকর্মী কর্তৃক অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে।
প্রশাসনিক ও আর্থিক সেবা অধিদপ্তর এসব মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করলেও কিছু অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, লরা নিজেই এক কর্মীকে হয়রানির অভিযোগে বরখাস্ত ও শৃঙ্খলাভঙ্গের মুখে ছিলেন। এ ছাড়া অক্টোবরের আত্মহত্যার চেষ্টাকে চিকিৎসা কমিটি কর্মক্ষেত্রজনিত কারণ হিসেবে বাতিল করেছে। বর্তমানে দুটি পৃথক আত্মহত্যার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চলছে।

জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ কমপ্লেক্স ইসরায়েলের দখলে চলে যাওয়ার ‘আসন্ন’ আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বুধবার (৫ আগস্ট) একটি জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি।
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতির মুখে রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্
২৯ মিনিট আগে
নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত মিডিয়া অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো মতামত বা বক্তব্য প্রকাশ করা হলে এর দায়ও ভারত সরকার নেবে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পোর্ট ডিকসনে একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।
৪ ঘণ্টা আগে