
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এক্স প্ল্যাটফর্মে ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আজ সোমবার এক বিবৃতিতে ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, প্রাথমিক পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি দক্ষিণ লেবাননে দায়িত্বরত একজন ইসরায়েলি সৈন্যের।
উল্লেখ্য, গত মাস থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করেছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে।
ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাস করে লিখেছেন, ‘আমরা এখন পুলিশ মুখপাত্রের দাবির অপেক্ষায় আছি যে “সৈন্যটি যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল”।’
অন্য একজন সদস্য আহমেদ তিবি ফেসবুকে লিখেছেন, যারা গাজায় মসজিদ ও গির্জা উড়িয়ে দেয় এবং জেরুজালেমে খ্রিষ্টান যাজকদের গায়ে থুতু ফেলে, তারা যিশুর মূর্তি ধ্বংস করে তা প্রকাশ করতে ভয় পায় না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে একে ‘বর্ণবাদী শিক্ষা’ বলে অভিহিত করেন।
লেবাননের ডেবিল গ্রামের উপকণ্ঠে অবস্থিত এই মূর্তি অবমাননার ঘটনায় অধিকার কর্মী, শিক্ষাবিদ এবং লেখকেরা কড়া সমালোচনা করেছেন। নেটিজেনরা ইসরায়েলি সৈন্য ও জোরপূর্বক বসতি স্থাপনকারীদের দ্বারা ধর্মীয় স্থাপনা ও প্রতীকের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছেন। আহমেদ তিবি বলেন, ‘পাশ্চাত্য বিশ্ব যখন নীরব থাকে, তখন বর্ণবাদীরা আরও দুঃসাহস পায়।’
ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা অন্তত ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে। এ ছাড়া রিলিজিয়াস ফ্রিডম ডেটা সেন্টার (আরএফডিসি) জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে খ্রিষ্টানদের বিরুদ্ধে অন্তত ২০১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার অধিকাংশই ঘটেছে জেরুজালেমের পুরাতন শহরে।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
৫ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে