
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো যুদ্ধের জন্য তাঁর দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী নন বলেও মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বুধবার আল-জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটি তাঁর অন্যতম প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিমা দেশগুলো সংঘাতের পর ইরানের পারমাণবিক সংকটের সমাধানের পথ খুঁজছে। পেজেশকিয়ান আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটানো যুদ্ধবিরতির ওপর ইরান নির্ভর করছে না। পেজেশকিয়ান বলেন, ‘আমরা এ বিষয়ে খুব একটা আশাবাদী নই।’ তিনি বলেন, ‘এ কারণেই আমরা যেকোনো সম্ভাব্য পরিস্থিতি এবং যেকোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে এবং আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের ওপর শক্তিশালী আঘাত হেনেছে এবং আমরাও তাদের গভীরে কঠিন আঘাত করেছি, কিন্তু তারা তাদের ক্ষয়ক্ষতি গোপন করছে।’
তিনি যোগ করেন, ইসরায়েলের হামলায় শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্বকে ‘নির্মূল’ করা, ‘কিন্তু তারা তা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানে ৯ শতাধিক মানুষ নিহত হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক ছিল। ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়।
পেজেশকিয়ান আরও বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তাঁর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি বলেন, ইরানে পারমাণবিক সক্ষমতার উন্নয়ন ‘আন্তর্জাতিক আইনের কাঠামো’ অনুসারে সম্পন্ন হবে। তিনি বলেন, ‘ট্রাম্প (মার্কিন প্রেসিডেন্ট) বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এটা মেনে নেই কারণ, আমরা পারমাণবিক অস্ত্র প্রত্যাখ্যান করি এবং এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কূটনীতিতে বিশ্বাস করি, তাই যেকোনো ভবিষ্যৎ আলোচনাকে অবশ্যই একটি জয়-জয় যুক্তির ভিত্তিতে হতে হবে এবং আমরা হুমকি ও আদেশ মেনে নেব না।’ তিনি আরও বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শেষ হয়ে গেছে’—ট্রাম্পের এই দাবি ‘কেবলই বিভ্রম।’ তাঁর মতে, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মন-মস্তিষ্কে, স্থাপনায় নয়।’

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৭ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৭ ঘণ্টা আগে